Dhaka ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

বাঘায় বিএনপি নেতার নির্দেশে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

মোহাঃ আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি’র নেতার নির্দেশে এক সংখ্যালঘু ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তির নাম অনন্ত সরকার (৪৪)। সে উপজেলার বাউসা ইউনিয়নের খোদ্দ বাউসা কাচারী পাড়া গ্রামের অজিত চন্দ্র সরকার এর ছেলে। এ ঘটায় বাঘা থানায় একটি অভিযোগ হয়েছে।

শনিবার (০৫ এপ্রিল-২৫) রাত সাড়ে ৮ টায় উপজেলার বাউসা ইউনিয়নের খোদ্দ বাউসা কাচারীপাড়া হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নে খোদ্দ বাউসা কাচারীপাড়া গ্রামের সংখ্যালঘু অনন্ত সরকার এর ফসলি জমিতে একই এলাকার রুস্তমের ছেলে লালন উদ্দিন তার ছাগল ছেড়ে দেয়। জমির মালিক অনন্ত সরকার সেখানে গিয়ে লালনকে ছাগল দিয়ে ফসল খাওয়াতে নিষেধ করলে অভিযুক্ত লালন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়-ভীতি ও বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ সময় সে প্রাণ ভয়ে বাড়ী চলে আসেন। পরবর্তীতে অনন্ত সরকার শ্রমিককে টাকা দেয়ার জন্য বাজারে গেলে পিছন থেকে লালন তাকে অতর্কিত ভাবে মারধর করে জখম করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসা শেষে সে বাঘা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, এর আগে ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম এর ছত্রছায়ায় লালন বিভিন্ন ভাবে আমাদের লাঞ্চিত ও মার ধর করেছে। সে ওই এলাকার সন্ত্রাসী ও দুঃস্কৃতিকারী একজন ব্যক্তি । ইতঃপূর্বে তার বাড়িতে নিষিদ্ধ গঁাজার গাছ চাষের অপরাধে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে অনন্ত সরকার বলেন, বাউসা ইউনিয়নে বিএনপি’র সভাপতি রেজাউল করিম এর ছত্র-ছায়ায় লালন উদ্দীন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযুক্ত লালন উদ্দীন এই প্রতিবেদকে জানান, আমি তাকে জমি ঘিরে আবাদ করার কথা বল্লে সে আমাকে বাপ তুলে গালি দেয়। ফলে আমি ক্ষুদ্ধ হয়ে তাকে কয়েকটি কিল ঘুষি মেরেছি এর বেশি কিছু নহে।

বিএনপি নেতা রেজাউল করিম জানান, অনন্ত সরকারকে কে বা কারা মারধর করেছে আমি কিছুই জানিনা এবং যারা এই ঘটনা সঙ্গে জড়িত তারা কেউ আমার লোক না।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, এ বিষয়ে অভিযোগ করেছে শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

বাঘায় বিএনপি নেতার নির্দেশে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধরের অভিযোগ

Update Time : ০৭:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫