Dhaka ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

জুলাই অভ্যুত্থানের সময় গ্রেপ্তার, জেল খেটে দেশে ফিরল ১০ সৌদি প্রবাসী

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আট মাস জেলখানায় বন্দিজীবন অতিবাহিত করার পর ১২ জনের ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা। তাদের মধ্যে কয়েকজন বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ফেরত আসা প্রবাসীরা বলছেন, সরকারসহ সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন তারা। তবে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান তারা।

ইয়াকুব নামে একজন প্রবাসী ব্যবসায়ী বলেন, বাংলাদেশ সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সরকারের সহযোগিতায় আমরা প্রায় ৮ মাস পর বন্দিখানা থেকে মুক্তি হতে পেরেছি।

তিনি বলেন, গত বছরের ৯ আগস্ট বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা একটা আয়োজন করেছিলাম। সৌদি আরব সরকার বলেছে কোনো বাংলাদেশি মিছিল, ব্যানার, পোস্টার করলে তাদের ধরে দেশে ফেরত পাঠিয়ে দিতে। আমরা সে দেশের আইনকে শ্রদ্ধা জানিয়ে গত ২০ বছর সেখানে অবস্থান করেছি। কিন্তু আমাদের ভুল ছিল এতটুকুই, আমরা জানতাম না যে ঘরোয়াভাবেও আয়োজন করা অন্যায়।

জানা যায়, পাসপোর্ট জটিলতায় বাকি দুইজন আসতে পারেনি।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

জুলাই অভ্যুত্থানের সময় গ্রেপ্তার, জেল খেটে দেশে ফিরল ১০ সৌদি প্রবাসী

Update Time : ০৫:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫