Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বোমা বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন কলেজছাত্রের

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেন (২০) নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের এক আমবাগানে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

আহত সজিব হোসেন উপজেলার জোতরাঘব উচ্চবিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক সাজিয়া খান তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) তিনজন মিলে নিজ এলাকার এক আমবাগানে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। সহযোগী রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার রাকিব ও শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। রাকিব ও শাকিব স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এ বিষয়ে আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পটকা (বোমা) তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের সজিব হোসেনের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তারা কোনো পরিকল্পনা করার জন্য এ ঘটনা করেনি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেন, ৫০০ বছরের ঈদমেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরণ আইনে মামলা করা হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বোমা বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন কলেজছাত্রের

Update Time : ০৮:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫