Dhaka ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

মান্দায় সাত মামলার আসামি রিমন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৭ Time View

এস, এ সিরাজুল ইসলাম,মান্দা : নওগাঁর পুলিশ সুপারের (এসপি) বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাগর ওরফে রিমন (২৬)। তিনি মান্দা উপজেলার বাংড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। সাগরের বিরুদ্ধে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির অভিযোগে আগের দেশের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোওয়ার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

লিখিত বক্তব্যে মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, পুলিশের কাছে তথ্য ছিল একজন প্রতারক পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করছে। সর্বশেষ গত ২০ মার্চ নওগাঁ জেলার পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে ইফতারির জন্য নওগাঁ জেলা ধান চালের আড়ৎদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছে থেকে দুইবারে ৭হাজার ১৪০টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নেয়। এ ঘটনা জানার পর পুলিশের একাধিক টিম এই প্রতারককে ধরার জন্য চেষ্টা করছিল। ওই বিকাশ অ্যাকাউন্টের সূত্রে ধরে গতকাল বুধবার দিবাগত রাতে মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে সাগর ওরফে রিমন নামের ওই প্রতারককে আটক করা হয়। আজ সকালে নওগাঁ সদর থানায় তাঁর বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার সাগরের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা জানার জন্য আদালতে তাঁর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। তিনি আরও বলেন, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে চারটি, ও মাদকের দুটি মামলা রয়েছে। পুলিশ ছাড়াও বিভিন্ন সময় সে নিজেকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ইটভাটা ও ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে।

নওগাঁবাসীর উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশ পরিচয়ে কিংবা প্রশাসনের উর্দ্ধতন কোন ব্যক্তির নামে কেউ চাঁদাবাজি করলে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে পুলিশে সংবাদ দেবেন। কোনো ভাবেই ধোঁকাবাজদের দ্বারা চাঁদাবাজির শিকার হবেন না। এই ধরণের কোন চক্রে পড়ার আগে বিষয়টি অবশ্যই নিকটস্থ থানা পুলিশকে অবগত করতে তিনি সবার প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্ত ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মান্দায় সাত মামলার আসামি রিমন গ্রেফতার

Update Time : ০৭:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫