Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

রাজশাহীতে দুলাভাইকে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুলাভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আমিনুল ইসলাম মিন্টু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজশাহী এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার (২২ মার্চ) পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তাঁর বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনকে কোপ দেন সম্বন্ধী আমিনুল। হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকে মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম পলাতক ছিলেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত করছিল। আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

রাজশাহীতে দুলাভাইকে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

Update Time : ০২:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫