Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বাগমারায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানা, কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৯:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৪ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এক স্কুল ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে নগদ অর্থ জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত যুবক মুগাইপাড়া গ্রামের আনিসার রহমানের ছেলে। মঙ্গলবার বিকেল তিনটায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই রায় প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারের একটি কোচিং সেন্টার থেকে দুপুরে বাসায় ফেরার পথে অভিযুক্ত আব্দুর রাজ্জাক হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঐ শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে।

এ ঘটনায় শিক্ষার্থী চিৎকার দিলে স্থানীয়রা এসে আব্দুর রাজ্জাককে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুর রাজ্জাক। পরে দন্ডবিধির ৫০৯ ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্ত যুবক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় নগদ অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়। এক শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার ঘটনায় এই রায় প্রদান করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বাগমারায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানা, কারাদণ্ড

Update Time : ০৯:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫