Dhaka ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

‘গণপরিবহণে যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি আরএমপির

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার : গণপরিবহনে যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অটুট রয়েছে বলে জানিয়েছেন- পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানিয়েছেন তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

এসময় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। গণপরিবহন ও পাবলিক প্লেসে যৌন হয়রানির অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা সজাগ রয়েছে। এক্ষেত্রে ড্রাইভার ও হেল্পারদের প্রশিক্ষণ, বিভিন্ন পাবলিক প্লেসে সিসিটিভি স্থাপন এবং গণপরিবহনে প্যানিক বাটন স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।’

সভায় মেট্রোপলিটনের সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান এবং ফিটনেসহীন যান চলাচল ও চাঁদাবাজি বন্ধসহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, বিআরটিএ- এর উপ-পরিচালক(ইঞ্জিনিয়ারিং) এএসএম কামরুল হাসান।

আরও উপস্থিত ছিলেন, ব্রাক রাজশাহীর প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক ও পঙ্কজ কুমার বিশ্বাস (এফসি) সহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। -খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

‘গণপরিবহণে যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি আরএমপির

Update Time : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫