Dhaka ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নতুন ‘জনতার দলে’র কমিটিতে জায়গা পেলেন যারা

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : সম্প্রতি আত্মপ্রকাশ করেছে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’। দলটির চেয়ারপারসন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।

এবার দলটির সদস্য সচিব হিসেবে আজম খান এবং মুখপাত্র ও যুগ্ম সমন্বয়ক হিসেবে মেজর (অব.) ডেল এইচ খানের নাম ঘোষণা করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে সংক্ষিপ্ত এই কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, ২২ মার্চ জনতার দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আহবায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ দায়িত্ব বণ্টন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান কামাল আহমেদ বলেছিলেন, আমরা বাম বা ডান দিকে তাকাব না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা আমাদের লক্ষ্য নয়। তিনি আরও বলেন, আমরা ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলোতে যুক্ত হব না, আমরা সামনের দিকে তাকাতে চাই।

আওয়ামী লীগের বিষয়ে দলটির অবস্থান কী হবে, সে সম্পর্কে কামাল বলেন, আমরা কোনো ব্যক্তি বা সংগঠনের সমালোচনা করতে চাই না। আমরা ব্যবস্থার সমালোচনা করতে চাই। আওয়ামী লীগের আগেও এই দেশে ফ্যাসিবাদ বিদ্যমান ছিল। তবে আমরা ফ্যাসিবাদকে সমর্থন করব না বা কোনো ধরনের অন্যায়কে স্থান দেবো না।

এছাড়া, দলটি তরুণ প্রজন্মের সবার জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রণয়ন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

দলটির লক্ষ্য আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়া। দলটির আদর্শ—বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নতুন ‘জনতার দলে’র কমিটিতে জায়গা পেলেন যারা

Update Time : ১০:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫