Dhaka ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

গাজায় গণহত্যা বন্ধে আওয়াজ তোলার আহ্বান জামায়াত আমিরের

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : ইসরাইলি বর্বরতা ও গাজায় গণহত্যা বন্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ মার্চ) দলটির ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, আজ বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে। বিবেকের মৃত্যু না হলে গাজায় এভাবে নারী ও শিশুদের ধুঁকে ধুঁকে মরতে হতো না। গাজাবাসী নির্যাতন সইতে না পেরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের উঠিয়ে নাও। তোমার জান্নাতেতো খাবার পানিসহ সবকিছু পাওয়া যায়, গাজায় আমরা কিছুই পাচ্ছি না।

গণহত্যা বন্ধে দল-মত নির্বিশেষে সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের কথায় এই গণহত্যা যদি না থামে, আমাদের কণ্ঠের আওয়াজ বিশ্ব বিবেকের কানে না পৌঁছায়, তাহলে আল্লাহর আরশেতো আওয়াজ পৌঁছাবেই। তাই আমরা এই গণহত্যা বন্ধে আওয়াজ তুলবো দলমত নির্বিশেষে সবাই।

এদিকে জামায়াতের পক্ষ থেকে গাজায় পরিচালিত ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এসব কর্মসূচি থেকে ইসরাইলি পণ্য বয়কট এবং দেশটিকে শায়েস্তা করতে ওআইসিকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

গাজায় গণহত্যা বন্ধে আওয়াজ তোলার আহ্বান জামায়াত আমিরের

Update Time : ১০:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫