Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : আগামী ১৫ দিনের মধ্যে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার ড. ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দেয়া হবে।

সরকারের অংশ হয়েও পরোক্ষভাবে দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল গঠিত হয়েছে। সেহেতু ছাত্ররা উপদেষ্টা পদে থাকতে পারেন না। সরকার এই দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, নগ্ন পক্ষপাত করেছে। এই সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা যায় না।’

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

এছাড়া সরকারের উপদেষ্টা, সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগে তদবিরের কঠোর সমালোচনা করে গণ অধিকার পরিষদ নেতারা বলেন, অবিলম্বে সেসব নিয়োগ বাতিল করতে হবে। আর ছাত্র প্রতিনিধি নামে কেউ যাতে নিয়োগ বা সরকারি কাজে হস্তক্ষেপ করতে পারে না।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

Update Time : ১০:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫