Dhaka ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

দহগ্রাম সীমান্তে গভীর রাতে বিএসএফের আবারো কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৫ Time View

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধি: লামনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে।

সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রামের সর্দার পাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে এই ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা শূন্যরেখায় বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানায়। এরপর বিএসএফ সদস্যরা স্থান ত্যাগ করে।

এ ব্যাপারে বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইযুব আলী জানান, বিএসএফের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি পক্ষ থেকে তাদের প্রতিবাদ জানানো হয়েছে।

এটি বিএসএফের পক্ষ থেকে শূন্য রেখায় বেড়া নির্মাণের প্রথম ঘটনা নয়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি দহগ্রামের কলোনীপাড়া সীমান্তের শূন্য রেখায় রাতে ৫০০ মিটার এলাকা জুড়ে বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছিল, যা স্থানীয়দের নজরে আসে এবং বিজিবির কাছে অভিযোগ জমা পড়ে।বিজিবি কর্তৃপক্ষ জানান, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই ধরনের অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দহগ্রাম সীমান্তে গভীর রাতে বিএসএফের আবারো কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

Update Time : ০২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫