Dhaka ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাজনীতিবিদদের আত্মসমালোচনা দরকার: জামায়াত আমীর

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : রাজনীতিবিদদের আত্মসমালোচনা করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইফতার মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমীর বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর কেউ যদি বলেন এ দেশে কোনো উন্নয়ন হয়নি, আমি তাদের সঙ্গে একমত নই। তবে উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল, অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগায়নি। দেশকে বদলানোর পরিবর্তে নিজেকে বদলিয়েছেন।

তিনি বলেন, রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা দরকার। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার।

জামায়াত আমীর বলেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে স্থান দিতে হবে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের দায়দায়িত্ব ২৫ ভাগ বহন করে রাজনীতিবিদরা আর সাংবাদিকরা করেন ৫০ ভাগ। তাই সুবিধাভোগী না হয়ে সাংবাদিকদের সুষ্ঠু সাংবাদিকতা করতে হবে।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজনীতিবিদদের আত্মসমালোচনা দরকার: জামায়াত আমীর

Update Time : ১০:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫