Dhaka ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান শূন্যপদে শিগগিরই লোকবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে সে-সংক্রান্ত তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে তিনি সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে শিগগিরই লোকবল নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন।

প্রেস সচিব আরও বলেন, সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে হাজার হাজার পদশূন্য রয়েছে। সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এসব পদগুলোতে শিগগিরই লোকবল নিয়োগ দেওয়া প্রয়োজন। তাই প্রধান উপদেষ্টা শিগগিরই লোকবল নিয়োগের নির্দেশ দিয়েছেন।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

Update Time : ১০:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫