Dhaka ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বেনাপোলে ১৩ আসামী গ্রেফতার : ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার 

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৫ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ারাভুক্ত ৭ জন ও নিয়মিত মামলার ৬ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন মহিলা আসামী রয়েছে। পৃথক আর এক অভিযানে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের অহেদ আলী সরদারের ছেলে রহমত আলী (৩৩) একই গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে মোঃ রাজু (২৬), পোড়াবাড়ি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মেছের আলী (৫৫), রঘুনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় হাসান (২১), মানকিয়া গ্রামের মৃত মহর আলী মোড়লের ছেলে মোসলেম মোড়ল (৪৫) একই গ্রামের মোসলেম মোড়লের স্ত্রী আতুয়ারা বেগম (৪০), ধান্যখোলা গ্রামের ফরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), খুলনার তেরখাদা থানার লস্করপুর গ্রামের খবির শরীফের ছেলে হাসমত শরীফ (৩৬), নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাউনিয়া গ্রামের মৃত আনেজ বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস (৩৯), আসলামের স্ত্রী শাহানাজ বেগম (৩৬), একই এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে সিদ্দিক বিশ্বাস (২৪), মনির হোসেন পাটোয়ারির মেয়ে রুমা বেগম (৩২) ও একই থানার মাধবপাশা গ্রামের ওসমান গনির ছেলে তোতা মোল্লা (৫৩)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে পোর্ট থানার এসআই পবিত্র বিশ্বাস, এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কাজী জাহিদুল ইসলাম, এএসআই সাজেদুর রহমান, এএসআই আইয়ুব আলীসহ পুলিশের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিওিতে পৃথক এক অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সকালে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট স্থলবন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টার্মিনালে অবস্থানরত বিআরটিসি বাস (ঢাকা মেট্রা-ব-১৫-৬০১৫) হতে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যায় এবং অভিযানের একপর্যায়ে উক্ত বাসের বাংকারে তল্লাশী করে একটি নেভিবøু রংয়ের কাধে ঝুলানো স্কুল ব্যাগের মধ্যে খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই প্যাকেটে মোট চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বেনাপোলে ১৩ আসামী গ্রেফতার : ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার 

Update Time : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫