Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

বড়াইগ্রামে মোবাইল ফোনে ওয়াজ চালিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১০ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মোবাইল ফোনে মাহফিলের ওয়াজ চালু করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্র। নাটোরের বড়াইগ্রামে শুক্রবার ইফতারের সময় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিহত ওই স্কুল ছাত্রের নাম হাসিবুল ইসলাম (১৭)। সে উপজেলার জোয়াড়ির কালিকাপুর চেয়ারম্যান সড়ক এলাকার হাশেম বেপারীর ছেলে এবং স্থানীয় কারিগরী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিলো।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, স্কুল ছাত্র হাসিবুল বিদেশে যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু বয়সে ছোট এবং ৬ সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান হওয়ায় তার পরিবার এতে রাজী হয়নি। এই অভিমানের জের ধরে শুক্রবার বেলা ৩টার দিকে নিজ শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় তার মোবাইল ফোনে মাহফিলের ওয়াজ চলছিলো। ইফতারের সময় ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত মৃতদেহ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

বড়াইগ্রামে মোবাইল ফোনে ওয়াজ চালিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

Update Time : ০৭:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫