Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

আত্মগোপনে থাকা নীলফামারী-১ আসনের সাবেক এমপির ৪দিনের রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৫ Time View

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধি : রংপুরে গ্রেফতার হওয়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর কোতোয়ালি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মুস্তাফিজার রহমান গ্রেফতারকৃত আফতাব উদ্দিন সরকারকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাড. ইতফা আক্তার রিমান্ডের বিরোধিতা করেন।পরে উভয়পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞআদালত।

এদিকে বুধবার দিবাগত রাত পৌনে একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মে. মজিদ আলীর নেতৃত্বে রংপুর মহনগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতাউর রহমান সঙ্গে ছিলেন।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদানসহ অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

আত্মগোপনে থাকা নীলফামারী-১ আসনের সাবেক এমপির ৪দিনের রিমান্ডে

Update Time : ১০:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫