Dhaka ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

চুরির অপবাদে বৃদ্ধকে কান ধরে বাজার ঘোরানোর ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৫ Time View

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদে এক বৃদ্ধকে মারধর ও কান ধরে পুরো বাজার ঘোরানো হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

ভিডিওটিতে দেখা যায়, ৭৫ বয়সী এক বৃদ্ধকে কান ধরে দাঁড়িয়ে রেখে মারধর ও গালিগালাজ করছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে কিলঘুষি মারতে মারতে পুরো বাজারে ঘুরাতে দেখা যায়। কয়েকজনের হাতে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর চোর বলে গালি দিতে শোনা যায়।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় সুশীল সমাজ।

কালামৃধা বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহিম জানান, রোববার সকাল ১০টার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। তখন ওই ক্রেতার মোবাইলটি ওই বৃদ্ধ লোকটি নিয়ে যান। পরে বাজারের লোকজন তাকে আটকিয়ে কান ধরে ওঠবস করান। এ ছাড়া তাকে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন। তবে বৃদ্ধর পরিচয় পাওয়া যায়নি। শুধু বলেছে মহিলা রোড ফরিদপুর এলাকায় তার বাড়ি।

এ প্রসঙ্গে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, “ভিডিওটা দেখিনি। এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

চুরির অপবাদে বৃদ্ধকে কান ধরে বাজার ঘোরানোর ভিডিও ভাইরাল

Update Time : ১০:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫