Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পাবনায় ছাত্রলীগের মশাল মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৩ Time View

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের আতাইকুলা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের শহিদুল ইসলাম (৩১) এবং একই গ্রামের তপু রায়হান (৩৫) ও শাকিল মৃধা (১৭)।

ওসি সালাউদ্দিন বলেন, শুক্রবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করেন। এই মিছিল পরে শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।

ঘটনার পর পুলিশ অভিযানে নামে বলে জানান ওসি সালাউদ্দিন। তিনি বলেন, মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়।

ওসি সালাউদ্দিন বলেন, আজ দুপুরে পাঁচজনের নামে মামলা দেওয়া হয়। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পাবনায় ছাত্রলীগের মশাল মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

Update Time : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫