Dhaka ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রূপপুরের গ্রিন সিটি ভবনের সিঁড়িতে পড়ে ছিল রুশ নারীর লাশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৩ Time View

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে গ্রিন সিটি এলাকার একটি বাড়ি থেকে রুশ নারী নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুরের গ্রিন সিটি আবাসিক এলাকার বহুতল ভবনের সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার গোস্বামী।

রুশ পাসপোর্টধারী নিহত ওই নারীর নাম কেসেনিয়া পোশতারুক (৪০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘এসএম ইউ-১’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ প্রকল্পে কর্মরত বিদেশিদের জন্য গ্রিন সিটি আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার গোস্বামী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সকালেই তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ব্যক্তিদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই নারী। কেসেনিয়ারা স্বামী-স্ত্রী দুজনে গ্রিন সিটি এলাকার বহুতল একটি ভবনের পাঁচতলায় থাকতেন। শুক্রবার রাতে কোনো এক সময় তাঁদের মধ্যে কলহ হয়। পরে কেসেনিয়া পাঁচতলার ইমার্জেন্সি এক্সিট গেটের পাশে সিঁড়ির ওপর থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা গ্রিন সিটি ভবনে যাই এবং সেখান থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করি। তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কোম্পানি এবং তাঁর স্বামীর মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রূপপুরের গ্রিন সিটি ভবনের সিঁড়িতে পড়ে ছিল রুশ নারীর লাশ

Update Time : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫