Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৪ Time View

পাবনা প্রতিনিধি : পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

ঘটনার জেরে শান্ত হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।

নিহত শিমুল চর ঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার হোসেন (১৯) ও দিসার আলী (২০)।

পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হন। এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেওয়ার আগেই শিমুল মারা যান।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শিমুলের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ১

Update Time : ০৮:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪