Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

আরএমপি’র ৩ থানায় গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাজে গতি ফেরাতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩ টি গাড়ি থানায় হস্তান্তর করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।

১৮ নভেম্বর, সোমবার সকাল ১১ টার দিকে আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩টি গাড়ি থানায় হস্তান্তর করেন।

এসময় নগরীর বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ গাড়ি ৩টি বুঝে নেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ কয়েকটি থানা, ডিবি অফিস, ট্র্যাফিক অফিস, ফাঁড়ি ও পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। লুট হয় সরকারি অস্ত্র-গুলি ও সরকারি মালামাল। একই সাথে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি সরকারি গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ সদস্যের ব্যক্তিগত মোটরসাইকেল। এতে ব্যাহত হয় পুলিশের টহল কার্যক্রম। ফলে অনেকটাই বাঁধাগ্রস্ত হয়ে পড়ে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ।

রাজশাহী মহানগরী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম গতিশীলতা আনয়নে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত গাড়িগুলো আরএমপি’র বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ডিবি অফিস সংস্কার পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত আরএমপি ট্র্যাফিক অফিস সংস্কার কাজ চলছে এবং খুব শীঘ্রই অফিসের কার্যক্রম শুরু হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বাণ চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

আরএমপি’র ৩ থানায় গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার

Update Time : ০৭:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪