Dhaka ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২৫ Time View

অনলাইন ডেস্ক: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ আল্টিমেটাম দেন।

ড. মাহমুদুর রহমান বলেন, ‌‘শেখ মুজিবের সব মূর্তি অপসারণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ নিতে হবে। ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিচারবিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেফতার হওয়া উচিত ছিল। বাংলাদেশের মিডিয়া এখনও ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে। মৌলবাদ ও ইসলামি জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করেছে বাংলাদেশের মিডিয়া।’

ড. মাহমুদুর রহমান বলেন, ‘যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করতে হবে।’ – বাংলাদেশ প্রতিদিন

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

Update Time : ০৬:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪