Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাবিতে রিকশা ভাড়া নির্ধারণ, পোশাক পেলেন ৩০ রিকশাওয়ালা

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ২ Time View

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাত্রাতিরিক্ত রিকশা ভাড়ার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ প্রতিবারই শোনা যায়। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে ক্যাম্পাসে ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পাশাপাশি ৩০ রিকশাওয়ালাকে পোশাক প্রদান করা হয়েছে। রোববার (৭ জুলাই) রাবির প্রক্টর দপ্তর থেকে এ ভাড়া নির্ধারণ করা হয় এবং পোশাক প্রধান করা হয়। ক্যাম্পাস এলাকার দূরত্ব হিসাব করে ভাড়া নির্ধারিত হয়েছে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত।
কাজলা গেট থেকে রিকশা ভাড়া: কাজলা গেট থেকে মমতাজ উদ্দিন অ্যাকাডেমিক ভবন, ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন, শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী প্রশাসন ভবন, ব্যাংক ও বাসস্ট্যান্ড (পরিবহন চত্বর) পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। সত্যেন্দ্রনাথ বসু (১ম বিজ্ঞান), ড. মুহম্মদ খুদরাত-ই-খুদা (২য় বিজ্ঞান), স্যার জগদীশ চন্দ্র বসু (৩য় বিজ্ঞান) ও ড. এম. এ. ওয়াজেদ মিয়া (৪র্থ বিজ্ঞান) অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১৫ টাকা এবং চারুকলা অনুষদ ও কৃষি অনুষদ ভবন পর্যন্ত ২৫ টাকা।
শেরে বাংলা ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মতিহার হল পর্যন্ত ১৫ টাকা। নবাব আব্দুল লতিফ হল, সৈয়দ আমীর আলী হল, শাহ মখ্দুম হল ও মেডিকেল সেন্টার পর্যন্ত ২০ টাকা। পশ্চিমপাড়া আবাসিক এলাকায় ১০ টাকা ও পূর্বপাড়া আবাসিক এলাকা পর্যন্ত ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শহীদ হবিবুর রহমান হল ও শহীদ জিয়াউর রহমান হল পর্যন্ত ২০ টাকা। মাদার বখ্শ হল, শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ শামসুজ্জোহা ও বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন পর্যন্ত ২৫ টাকা। মন্নুজান হল পর্যন্ত ১০ টাকা ও বাকি অন্যান্য মেয়েদের হল পর্যন্ত ১৫ টাকা এবং বধ্যভূমি পর্যন্ত ৩০ টাকা।
বিনোদপুর গেট থেকে রিকশা ভাড়া: বিনোদপুর গেট থেকে সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন (১ম বিজ্ঞান), ড. মুহম্মদ খুদরাত-ই-খুদা অ্যাকাডেমিক ভবন (২য় বিজ্ঞান), স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবন (৩য় বিজ্ঞান) ও ড. এম. এ. ওয়াজেদ মিয়া (৪র্থ বিজ্ঞান) অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১৫ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। মমতাজ উদ্দিন অ্যাকাডেমিক ভবন, ড. মুহম্মদ শহীদুল্লাহ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ও রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১৫ টাকা ভাড়া করা হয়েছে।
নবাব আব্দুল লতিফ হল, সৈয়দ আমীর আলী হল, শাহ মখ্দুম হল ও মেডিকেল সেন্টার পর্যন্ত ১০ টাকা। মাদার বখ্শ, শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ শামসুজ্জোহা ও বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পর্যন্ত ১৫ টাকা ভাড়া করা হয়েছে। এছাড়া শহীদ হবিবুর রহমান হল ও শহীদ জিয়াউর রহমান হল পর্যন্ত ২০ টাকা।
শেরে বাংলা ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মতিহার হল পর্যন্ত ১০ টাকা। চারুকলা অনুষদ ও কৃষি অনুষদ ভবন পর্যন্ত ২০ টাকা। সব ছাত্র হলে ২০ টাকা, পশ্চিমপাড়া আবাসিক এলাকা পর্যন্ত ২৫ এবং পূর্বপাড়া আবাসিক এলাকা পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।
পশ্চিম পাড়া থেকে: পশ্চিম পাড়া থেকে সত্যেন্দ্রনাথ বসু (১ম বিজ্ঞান), ড. মুহম্মদ খুদরাত-ই-খুদা (২য় বিজ্ঞান), স্যার জগদীশ চন্দ্র বসু (৩য় বিজ্ঞান) ও ড. এম. এ. ওয়াজেদ মিয়া (৪র্থ বিজ্ঞান) অ্যাকাডেমিক ভবন, চারুকলা অনুষদ ও কৃষি অনুষদ ভবন পর্যন্ত ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ছাত্রী হল থেকে অন্যান্য অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১০ টাকা। ছাত্রী হল থেকে চারুকলা পর্যন্ত ২০ টাকা।
এদিকে শহীদ হবিবুর রহমান হল ও শহীদ জিয়াউর রহমান হল, শেরে বাংলা ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মতিহার হল পর্যন্ত ১০ টাকা। ছাত্র হল থেকে অন্যান্য অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১৫ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিকশাচালক ও শিক্ষার্থীদের সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। রিকশাচালকদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পোশাকেরও ব্যবস্থা করা হবে। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে আমরা আরও কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করবো।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

রাবিতে রিকশা ভাড়া নির্ধারণ, পোশাক পেলেন ৩০ রিকশাওয়ালা

Update Time : ০৯:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪