Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও এক বছর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ১ Time View

অনলাইন ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল। শুক্রবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয় বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এর আগেও বর্তমান আইজিপি এক বছর ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। নিয়োগ পাওয়ার ব্যাপারে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করেন।
বিসিএস পুলিশ ক্যাডার অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২২ সালের ২২ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। এরপর ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই ২০২৪ পর্যন্ত এক বছর ছয় মাস মেয়াদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ১২ জুলাই থেকে নতুন আইজি নিয়োগ দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে নানা জল্পনা চলছিল। সব জল্পনার পর বর্তমান আইজিপিকেই নিয়োগ দেওয়া হলো।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২১ সালের ১৮ অক্টোবর গ্রেড-১-এ পদোন্নতি পান। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রিধারী এই কর্মকর্তা ব্যক্তিজীবনে দুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তাঁর স্ত্রী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক এবং পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ তথা অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

আরও এক বছর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

Update Time : ১০:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪