সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির পিতা বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ইন্তেকাল করেন রাসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির পিতা বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার আলম ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









