Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বৃষ্টির দিনে এইচএসসি : নতুন নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ (রোববার) থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। আর এ বিষয়টি মাথায় রেখে বৃষ্টির সময় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (৩০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়— আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

আরো বলা হয়, অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধা ঘণ্টা বা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার প্রথম দিন রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, বৃষ্টির কারণে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের। অধিকাংশ শিক্ষার্থীর বৃষ্টিতে ভেজা অবস্থায় কেন্দ্রে প্রবেশ করেছেন। আবার কেউ কেউ বৃষ্টি ও যানজটের জন্য কিছুটা দেরিতে কেন্দ্রে পৌঁছেছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বৃষ্টির দিনে এইচএসসি : নতুন নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড

Update Time : ০৬:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪