Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নাটোর জেলা বাস মালিক সমিতির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৬

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার : নাটোর জেলা বাস মালিক সমিতির আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন আর পি রোকেয়া পরিবহনের মালিকের ভাতিজা সুবেল (২৭)।

শুক্রবার (২১ জুন) রাত ১টায় নাটোর শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সমিতির মাস্টার মো. কিরণকে (৪৫) কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। তাদের দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার জন্য বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ও কোষাধ্যক্ষ বাবুল আখতারকে দায়ী করেছে অপর পক্ষ। ঘটনার প্রতিবাদে রাতেই কাউন্টারে তালা লাগিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। এতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া অভিযোগ করে জানান, জেলা বাস মালিক সমিতির সদস্য ৩৫০ জন। প্রতি সদস্যের সর্বোচ্চ ১৫টি করে বাস নামানোর অনুমতি রয়েছে। তবে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও রাজকীয় পরিবহনের মালিক মজিবর রহমান এ নিয়ম অমান্য করে ২০টি করে বাস নামান। এ নিয়ে সমিতির সাধারণ সদস্যদের অভিযোগ ছিল। সম্প্রতি বিষয়টি তাকে জানানো হয়। এরই জেরে মজিবর, নাবিলা পরিবহনের মালিক বাবুল আখতার, খোকা নামের এক যুবকসহ ১০/১২ জন বাস টার্মিনাল এলাকায় সমিতির মাস্টার মো. কিরণকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে আর পি রোকেয়া পরিবহনের মালিকের ভাতিজা সুবেলের পায়ে গুলি করে চলে যায়। এ সময় তাদের কাজে বাধাদানকারীদের দেখে নেওয়ার হুমকি দেয়। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সম্পাদক মজিবর রহমান ঢাকা পোস্টকে বলেন, মারামারির বিষয়ে আমি সঠিক জানি না। তবে বিকেলে আমার গাড়ি কাউন্টারে আটকে দিলে, আমি প্রশাসনকে জানাই। এ ঘটনায় আমার কোনো লোক জড়িত নয়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত ঘোষ বলেন, গুলিবিদ্ধ ও কুপিয়ে আহত একজনকে পরিস্থিতি বিবেচনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বাস-মিনিবাস মালিক সমিতির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদককে মধ্যে গাড়ির সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই জেরে এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে হামলার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের শনাক্তসহ আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নাটোর জেলা বাস মালিক সমিতির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৬

Update Time : ০৫:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪