Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে- প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিনিয়ত ব্যাহত করার চেষ্টা চালিয়ে আসছে। তারা সহিংসতার আশ্রয় নিয়ে ২০১৪, ২০১৮ এবং তারপর ২০২৪ সালের নির্বাচন বানচালের চেষ্টা করেছে। কিন্তু, জনগণ তাদের জন বিরোধী কার্যকলাপ প্রত্যাখ্যান করায় তারা সফল হতে পারেনি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যে যুক্তরাষ্ট্র নানা ভাবে নিষেধাজ্ঞা দিয়ে সরকারকে চাপে রাখতে চেয়েছিলো এখন সেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার জন্য আগ্রহ প্রকাশ করছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের সরকার প্রধানকে স্বাগত জানিয়েছেন। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা আমাদের জনগণের স্বার্থে ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি।’

শনিবার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ঢেউটিন বিতরণ, ঐচ্ছিক তহবিল হতে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহয়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনের পর চার ধাপে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইউরোপের কিছু দেশে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বৈশ্বিক প্রেক্ষিতে ভোটারদের উপস্থিতির উপস্থিতি ভালো ছিল।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, ‘আওয়ামী লীগের নৌকা বিশাল বড়। এই নৌকায় সবাইকে চাই। যারা দলের ভিতর থেকে দলের ক্ষতি করবেন তাদেরকে বিদায় দিতে হবে। আর যারা দল পাগল একনিষ্ঠ কর্মী তাদেরকে দল করার সুযোগ দিতে হবে।’

এর আগে প্রতিমন্ত্রী তার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে দেশের আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবায়দা মাসুম।

এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সরকারের সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে- প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ

Update Time : ০৯:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪