Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার: জি-৭ ভুক্ত দেশগুলোর চলমান জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর অলোকার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা (এনজিও) পরিবর্তন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্ম জোট এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। সমাবেশ থেকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি জানানো হয়।
সমাবেশ থেকে জি-৭ ভুক্ত সাতটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালিকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের আহ্বান জানানো হয়। আগামী ১৩ থেকে ১৫ জুন ইতালিতে হতে যাওয়া ৫০তম জি৭ শীর্ষ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ারও দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, প্রোগ্রাম অফিসার সোমা হাসান, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম ও অগ্নির সমন্বয়কারী হাসিবুল হাসান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে সমাবেশ

Update Time : ১২:০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪