Dhaka ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নগরীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকার মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: বারী (৫০) রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রামের মো: ওমর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকার মানসিক প্রতিবন্ধী এক নারী তার বোনের বাড়িতে একা থাকতেন। এই সুযোগে আসামি বারী ঐ নারীকে বিভিন্নসময় প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করত। গত ১ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত সোয়া ১১ টায় বারী একা থাকার সুযোগে ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ঐ নারীর চিৎকারে আসামি বারী পালিয়ে যায়। বিষয়টি তার আত্মীয়-স্বজন লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। এছাড়াও আসামির বারী ঐ নারীকে প্রায় সময় ধর্ষণ করত। গত ৩ জুন ২০২৪ ঐ নারী অসুস্থ হয়ে পড়লে তার ভাগ্নি তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা করে জানায় ঐ নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে ঐ নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঐ নারীর ভাগ্নির উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি’র এয়ারপোর্ট থানায় একটি মামলা রুজু হয়।

আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম আসামি বারীকে দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের দিকনির্দেশনায় এসআই মো: তৌফিকুর রহমান তৌফিক ও তার টিম মামলার রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গতকাল ৫ জুন দিবাগত রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি বারীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নগরীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Update Time : ১০:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪