সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার রাত আটটায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎ করেন তারা। এ সময় রাসিক মেয়র নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ও তাদের মিষ্টিমুখ করান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু, রাজশাহী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হারুন অর রশিদ, নির্বাহী সদস্য তারেক আহমেদ, নির্বাহী সদস্য মুস্তাক আহমেদ, পলাশ, আসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









