Dhaka ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাজশাহীর পবা ও মোহনপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ৬ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : বুধবার ২৯ মে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের’ তৃতীয় ধাপের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তায় সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি ছিল।
এবার তৃতীয় ধাপে পবা উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৬২৬ টি। এ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৮৩৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৯০৪ জন এবং নারী ভোটার ১ লক্ষ ২৯ হাজার ৯২৯ জন। এছাড়া ৩ জন হিজড়া ভোটার রয়েছে।
পবা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে মোহনপুর উপজেলায় ৪৫টি কেন্দ্রের ৩৪৬টি বুথে ভোট গ্রহণ করা হয়। এ উপজেলাতে ১ লক্ষ ৪৫ হাজার ৫৪৩ জন মোট ভোটারের মধ্যে ৭২ হাজার ৭০৪ জন পুরুষ এবং ৭২ হাজার ৮৩৯ জন মহিলা ভোটার রয়েছে। এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যানের প্রতিটি পদেই ৫জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ছিলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সদাপ্রস্তুত ছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি, এবং র‌্যাবের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজশাহীর পবা ও মোহনপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

Update Time : ০১:৩১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪