Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

তানোরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ২ Time View

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের ঘটনায় ১জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষকের নাম জসিমুদ্দীন প্রামানিক (৬৪)। তিনি কলমা ইউপির হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামনিকের পুত্র। এঘটনায় ওই প্রতিবন্ধীর ভাতিজা বাদি হয়ে ১ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কলমা ইউপি একটি গ্রামের জৈনক মৃত ব্যক্তির বুদ্ধি প্রতিবন্ধী যুবতী এতিম (পিতা মাতা মৃত) কন্যা (৩৭) বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী জসিমুদ্দীন দীর্ঘদিন ধরে কু-নজর ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো।
গত ২২ মে /২০২৪ ইং তারিখে রাত সোয়া ৯ টার দিকে ওই প্রতিবন্ধীর ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে এবং ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। ভয়ে বিষয়টি কাউকে জানাননি ওই বুদ্ধি প্রতিবন্ধী। গত ২৯ মে বুধবার রাত ৯টার দিকে ধর্ষক বাড়িতে ঢুকে ওই প্রতিবন্ধীকে আবারো ধর্ষনের চেষ্টা করেন।
এসময় ওই বুদ্ধি প্রতিবন্ধী ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ধর্ষককে ওই বাড়িতেই আটক করে ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষকসহ ওই প্রতিবন্ধীকে থানায় নিয়ে আসেন। ওই প্রতিবন্ধী পুলিশকে জানান ১ সপ্তাহ আগে তাকে ধর্ষন করে আবারো বাড়িতে এসে ধর্ষনের চেষ্টা করেন জসিমুদ্দীন প্রামানিক।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় ভিক্টিমের ভাতিজা বাদি হয়ে ১জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধর্ষককে আদালতের মাধ্যমে জের হাজতে এবং ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তানোরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ১

Update Time : ১১:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪