Dhaka ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

দুর্নীতির অভিযোগে রামেবির ৪ কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ১০:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৬ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের দুর্নীতি অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন-সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর, উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক রিয়াজাত হোসেন রিটু।

অপরদিকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি, সদস্যরা হলেন-সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ, অধ্যাপক ডা. সানাউল হক মিয়া ও তানজিমুল হক।

রামেবির ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ‘নানা অনিয়মের কারণে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার তাদের বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’

রামেবি সূত্র জানায়, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী সেকশন কর্মকর্তা নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

অন্যদিকে ভূমি অধিগ্রহণের এক বছর আগেই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া চুক্তিভিত্তিক ছয় বার নিয়োগ পেয়ে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় উপ–কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে রামেবির ৪ কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

Update Time : ১০:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪