Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে পাবনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাত ১২টার দিকে ভাঁড়ারার পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর আতঙ্কে জনপদখ্যাত ভাঁড়ারা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ওই বছরের ১১ ডিসেম্বর নৌকার প্রার্থী ও তৎকালীন চেয়ারম্যান আবু সাঈদ খানের সমর্থকদের সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম নিহত হন। পরে ২০২২ সালের ১৫ জুন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী টানা ২৫ বছরের চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আবু সাঈদ খান। আর মো. সুলতান মাহমুদ উপজেলার বর্তমান চেয়ারম্যান মোশারোফ হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

এ প্রসঙ্গে জানতে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারোফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান গ্রেপ্তার

Update Time : ০৯:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪