Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মান্দায় দোকানঘর ভা‌‌ঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ২ Time View

স্টাফ রিপোর্টার মান্দা নওগাঁ: নওগাঁর মান্দায় ভাড়াটিয়া লোকজন দিয়ে দুটি দোকানঘর ভেঙে দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলা সদর প্রসাদপুর বাজারের ইসলামি ব্যাংক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দুই ব্যবসায়ীর বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা। ঘটনায় ভুক্তভোগী দুই ব্যবসায়ী অভিযুক্ত মতিউর রহমান ও দেলোয়ার হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় রাস্তার পশ্চিম পাশে কামারকুড়ি গ্রামের আলম ও আল মামুনের সম্পত্তি সাড়ে ৭ লাখ টাকা জামানত দিয়ে নিজ খরচে দোকানঘর নির্মাণ করেন আসমত আলী ও মানিক সরকার নামের দুই ব্যবসায়ী। এরপর সেখানে ২০ বছর ধরে স্টীলের তৈরি বিভিন্ন আসবাবপত্রের ব্যবসা করছেন তারা।

ব্যবসায়ী আসমত আলী বলেন, হঠাৎ করেই বুধবার ভোর ৪টার দিকে মতিউর রহমান ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া লোকজন দুটি দোকানঘরের টিনের বেড়া ও ছাউনি ভেঙে গুড়িয়ে দিয়ে রাস্তা নির্মাণ করে। এ সময় দোকানঘরের মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে দুই দোকানের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মতিউর রহমান ও দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ-সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

মান্দায় দোকানঘর ভা‌‌ঙচুরের অভিযোগ

Update Time : ১১:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪