Dhaka ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো ছাত্রলীগ নেতা পায়েল বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : জমজ দুই বোনকে রড ও হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় অভিযুক্ত পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পায়েলের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী সংসদে জানানো হয়েছিল। কেন্দ্রীয় সংসদ পায়েলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌর সদরের উথুলি খামারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী জমজ বোন মিমিয়া ও লামিয়াকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন ছাত্রলীগ নেতা পায়েল ও তার বাবা-মা।

গুরুতর আহত দুই বোনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় যমজ বোনের বাবা রেজাউল করিম রিজু বাদী হয়ে চাটমোহর থানায় তিন জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর ছাত্রলীগ নেতা পায়েলের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। আর ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন পায়েল ও তার মা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো ছাত্রলীগ নেতা পায়েল বহিষ্কার

Update Time : ০৬:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪