Dhaka ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

রাজশাহীতে বিএসটিআই’র এর উদ্যোগে পালিত হলো বিশ্ব মেট্রোলজি দিবস

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ১০ Time View
সংবাদ বিজ্ঞপ্তি : ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বহির্বিশ্বের সাথে মিল রেখে সারাদেশের মতো রাজশাহীতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়,রাজশাহী এর উদ্যোগে বর্ণাঢ়্য আয়োজনে পালিত হয়েছে ২১তম বিশ্ব মেট্রোলজি দিবস।

এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২০ মে) সকালে

রাজশাহী বিএসটিআই’র সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু। মূল প্রবন্ধ উপস্থাপক ও বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নতি সাধিত হয়েছে এবং স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন।

দেশের শিল্পোন্নয়নের এ অগ্রযাত্রায় শিল্পপতি, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য। জিডিপিতে শিল্প খাতের অবদান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সোনার বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের অভিষ্ট (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে শিল্পায়নের কোনো বিকল্প নেই।

মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে বিএসটিআই’রও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশে উৎপাদিত পণ্যের মানের গ্রহণযোগ্যতা ও পরিমাপে সঠিক না থাকলে রপ্তানিখাত ব্যহত হবে। তাই বিএসটিআইকে পণ্যের আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশীয় মান প্রণয়ন এবং সঠিক ওজন ও পরিমাপ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

এজন্য ওজন ও পরিমাপ এবং পণ্যের মান নিশ্চিত করার জন্য বিএসটিআইকে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে বিএসটিআই’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আহবান জানানো হয়। সেই সাথে ব্যবসায়ীদের ন্যায়-নিষ্ঠাবান হওয়ার এবং জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

রাজশাহী বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিএসটিআই প্রাঙ্গনে অবস্থিত ‘মুজিব কর্নার’ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। একই সাথে বিএসটিআই’র আন্তর্জাতিক মানসম্পন্ন রসায়ন ও পদার্থ পরীক্ষাগার পরিদর্শন করেন।

উল্লেখ্য, বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগরীসহ অত্র বিভাগের সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মেট্রোলজি দিবসের শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টানানো হয়।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

রাজশাহীতে বিএসটিআই’র এর উদ্যোগে পালিত হলো বিশ্ব মেট্রোলজি দিবস

Update Time : ০৫:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪