Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, দুই মাস পর উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : নাটোরের সিংড়া থেকে দুই মাস আগে এক পুলিশ সদস্যের ভাড়া বাসার সামনে থেকে তার মোটরসাইকেল চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিংড়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই পুলিশ সদস্য। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৭ মে) চোরাই মোটরসাইকেলটি জামালপুরের চর এলাকা থেকে উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।

শনিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

পুলিশ জানায়, গত ১০ মার্চ বেলা ১১টার দিকে নাটোরের সিংড়ায় কর্মরত পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম ভাড়া বাসার সামনে তার ব্যবহৃত লাল রঙের অ্যাপাচি আরটিআর ব্র্যান্ডের মোটরসাইকেলটি লক করে বাসায় প্রবেশ করেন। আধা ঘণ্টা পর বাসা থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিংড়া থানায় মামলা করেন তিনি।

মামলার প্রেক্ষিতে গত ১৬ মে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- বগুড়ার শেরপুর থানার শাহানগর গ্রামের আবু তালেব আকন্দের ছেলে মো.আব্দুস সালাম (৩০) ও একই জেলার সোনাতলা থানার মহকাতেরপাড়ার মো. মজিবর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৮)। পরে তাদের দেওয়া তথ্য মতে ১৭ মে জামালপুরের দেওয়ানগঞ্জ চর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, দুই মাস পর উদ্ধার

Update Time : ১২:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪