Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাজশাহীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে আরএমপি

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গত ১৫ মে ২০২৪ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সারা দেশে নো হেলমেট, নো ফুয়েল আমলে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এ পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধি করতে “নো হেলমেট নো ফুয়েল’’ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। “নো হেলমেট, নো ফুয়েল‍’’ কর্মসূচি’র পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালনা, মোটরসাইকেলে তিনজন আরোহন এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনা করছে।

এ কর্মসূচির অংশ হিসাবে আরএমপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন করা হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বলা হয়েছে। এ কর্মসূচি সফল বাস্তবায়নে পাম্পের আশপাশে চেকপোস্ট স্থাপন করে আইন অমান্যকারীর বিরুদ্ধে জরিমানা আরোপ করছে আরএমপি’র ট্রাফিক বিভাগ। গত তিন দিনে হেলমেটবিহীনসহ অন্যান্য অপরাধে মোট ১৭৮ টি যানবাহন মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

এদিকে ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভার করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৯ আগস্ট ২০২৩ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম-এর উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি পালন করে আরএমপি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজশাহীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে আরএমপি

Update Time : ০৫:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪