Dhaka ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ২৮ Time View

অনলাইন ডেস্ক : নাটোরের আলোচিত আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এই হত্যার ঘটনায় এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

রোববার ঢাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, লালপুর উপজেলার শিবপুর খাঁ পাড়া এলাকার মো. কামরুলের ছেলে রায়হান (২৯) ও একই এলাকার হাসান আলীর ছেলে তামিম (২০)।

এর আগে, বুধবার (১ মে) দুপুরে নিহত মঞ্জুরের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত ১১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে মঞ্জুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

Update Time : ১০:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪