Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ১ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য মুশতাক আহমেদ।

এ মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন ৫৩ বছর বয়সী মুশতাক। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তান (২০২০-২২) দলে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং পরামর্শকও ছিলেন তিনি।
নতুন দায়িত্ব সম্পর্কে মুশতাক বলেন, ‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি এবং খেলোয়াড়দের মধ্যে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই কারণ তাদের সহজে শেখানো যায় এবং আমি সবসময় বিশ্বাস করি, বিশে^র ভয়ংকর দলগুলির মধ্যে একটি তারা। যে কোন দলকে হারাতে পারে তারা। কারণ তাদের সামর্থ্য, শক্তি এবং প্রতিভা আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস সৃষ্টির চেষ্টা করবো। এই দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছসিত।’

১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১৪ বছরে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন মুশতাক। টেস্টে ১৮৫ ও ওয়ানডেতে ১৬১টি উইকেট নিয়েছেন তিনি। ১৯৯২ সালে ওয়ানডে বিশ^কাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন মুশতাক।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক

Update Time : ০৩:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪