অনলাইন ডেস্ক: রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীরের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে রাজধানী অফিসার্স ক্লাবে।শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠানে অংশ নিতে কলেজটির কর্মচারীদের জন্য বাধ্যতামূলক ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরপর চলছে নানা আলোচনা-সমালোচনা। গত ২৪ জুনের প্রধান সহকারী মামুনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে অধ্যক্ষ মহোদয়ের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আপনি নিমন্ত্রিত। এ উপলক্ষ্যে সকল কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা কলেজের ক্যাশ অফিসার মো. আবুল হোসেনের নিকট আগামী ৫ জুলাইয়ের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর জানান, তার ছেলে ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় ও তারিখ সব ঠিক আছে। তবে কর্মচারীদের ফি সংক্রান্ত কোনো তথ্যের বিষয়ে তাকে জানানো হয়নি। যে বা যারা এ ধরনের নোটিশ দিয়েছে, তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।অধ্যাপক মোহসীন কবীর বলেন, আমার ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমি কলেজ সংশ্লিষ্ট অনেক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। বিশেষ করে আমার কর্মচারীদের আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। তারা আমার ছেলের অনুষ্ঠানে এসে আনন্দ-উল্লাস করবেন। আমন্ত্রিত সবাইকে খালি হাতে আসতে অনুরোধ করেছি। ভাইরাল নোটিশে কর্মচারীদের বাধ্যতামূলক ৫০০ টাকা ফির বিষয়টি অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এমন নোটিশের বিষয়ে আমাকে কোনো তথ্য জানানো হয়নি। আমি যাদের আমন্ত্রণ জানিয়েছে, তাদের কার্ড ও মুখে দাওয়াত করেছি। যে বা যারা এ ধরনের নোটিশ দিয়েছে, তাদের আমি কারণ দর্শনোর নোটিশ দেব। বিয়ের দাওয়াতের ওই নোটিশে স্বাক্ষর করেছেন প্রধান সহকারী মামুন। এ বিষয়ে মন্তব্য জানতে তাকে ফোন দিলেও পাওয়া যায়নি
News Title :
অধ্যক্ষের ছেলের বিয়ে খেতে দিতে হবে ৫০০ টাকা
-
Reporter Name - Update Time : ১১:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- ৩ Time View
Bangla Photocard Generatorv3.7
Popular Post










