Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

স্বামীর ধূমপান অধূমপায়ী স্ত্রীর জন্য প্রথম নারী নির্যাতন

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার: স্বামীর ধূমপান অধূমপায়ী স্ত্রীর জন্য প্রথম নারী নির্যাতন বলে মন্তব্য করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইমতিয়াজ হোসেন।মঙ্গলবার (২৫ মে) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তামাক বিরোধী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এ সেমিনার আয়োজন করে।
ইমতিয়াজ হোসেন বলেন, টোব্যাকো (তামাক) শব্দটি আমাদের মায়াজালে আচ্ছন্ন করে রাখে। যারা ধূমপান করে তারা অধূমপায়ীদের জন্য পরিবেশ ও বাতাসকে বিষাক্ত করে তোলে। ফলে ধূমপান না করেও অনেকে পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হচ্ছে, নানা রোগে আক্রান্ত হচ্ছে। তিনি ধূমপান নিষেধের সাইনসহ কোনো প্রচারণাতেই যেন ধূমপানে আকৃষ্ট হওয়ার মতো কোনো ছবি রাখা না হয় সেদিকে যত্নবান হতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। অন্যান্যের মধ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক মোঃ আখতারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ কবির উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. হাবিবুর রহমান, আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, রাজশাহী মেডিকেল কলেজের মিডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ হাসান তারিক প্রমূখ বক্তৃতা করেন।
সেমিনারে বক্তগণ তামাক নিয়ন্ত্রণের জন্য জেলা ও উপজেলা টাস্কফোর্সকে সক্রিয় করা, গণপরিবহনের ড্রাইভার ও হেলপারদের ধূমপান থেকে বিরত রাখা, ইসিগারেট বিষয়ে সচেতনতা তৈরি, অপ্রাপ্ত বয়স্কদের নিকট সিগারেট বিক্রির জন্য শাস্তির ব্যবস্থা করা প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

স্বামীর ধূমপান অধূমপায়ী স্ত্রীর জন্য প্রথম নারী নির্যাতন

Update Time : ০১:৫০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪