Dhaka ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

এক বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৫ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগীর শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর মোড় থেকে এক বৃদ্ধকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

উদ্ধারকৃত বৃদ্ধার নাম মো: বাদল (৬২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোড় এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৪ রাত ৯ টায় শাহমখদুম থানা পুলিশের এসআই মো: জাকির হোসাইন ও তাঁর টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা দেখতে পায় শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর মোড়ে এক বৃদ্ধ উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন। তখন তারা ঐ বৃদ্ধার পরিচয় জানতে চান। তিনি ঐ সময় নাম ঠিকানা বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন। শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন ঐ বৃদ্ধার সঙ্গে কথা বলে জানতে পারেন তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোড়ে। এরপর অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা পুলিশের সঙ্গে কথা বলে ঐ বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে বৃদ্ধ বাদলের পরিবারের সদস্যরা গতকাল দিবাগত রাত সোয়া ১ টায় শাহমখদুম থানায় আসলে তাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। বৃদ্ধ বাদলকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। পুলিশের পেশাদারত্বের জন্য তারা শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃদ্ধ বাদলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়ায় তার ভাতিজার বাড়িতে যাওয়ার জন্য রাজশাহী’র নওদাপাড়া আমচত্বর এসে পথ হারিয়ে ফেলেন। তার কাছে যোগাযোগের জন্য কারো মোবাইল নাম্বার না থাকায় উদ্দেশ্যহীনভাবে নওদাপাড়া আমচত্বর মোড়ে ঘোরাফেরা করছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এক বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

Update Time : ০৩:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪