Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ জুন) রাত ১০টার দিকে ইউনিয়নের রাঘবপুর ফকিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু শেখ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে ও ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে বাবু শেখ ওরফে ঢাক বাবু এলাকার রাঘবপুর ফকিরপুর মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় পাশের পাট ক্ষেত থেকে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হত্যার কারণ সম্পর্কে মাসুদ আলম বলেন, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

Update Time : ১২:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪