Dhaka ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাসিক মেয়রের সাথে শিরোপা বিজয়ী বক্সার উৎসবের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ৬ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০’ প্রতিযোগিতায় ‘ডাব্লুবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট’ শিরোপা বিজয়ী বক্সার উৎসব আহমেদ। রবিবার রাত সাড়ে ৯টায় নগর ভবনে রাসিক মেয়রের সাথে সাক্ষাৎ করেন বক্সার উৎসব। এ সময় বক্সার উৎসব আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, বক্সার উৎসব আহমেদ এর মাতা আশা খাতুন।

উল্লেখ্য, ২৫ মে দেশে বক্সিং নিয়ে সবচেয়ে বড় আয়োজন ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০’ অনুষ্ঠিত হয়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথমবারের মতো বক্সিংয়ে মর্যাদাবান ডাব্লুবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) বেল্টের জন্য অংশ নিয়ে বাজিমাত করেছেন ২০ বছর বয়সী বক্সার উৎসব আহমেদ। এবারের এই বক্সিং প্রতিযোগিতায় মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ইরান, ভারত, তানজানিয়া এবং চীন থেকে আসা মোট ২২ জন বক্সার অংশ নেন। শেষ ম্যাচে ‘ডাব্লুবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট’ শিরোপা জিতে নেন রাজশাহীর কৃতি সন্তান উৎসব। সুপার ফ্লাইওয়েট বিভাগে ভারতীয় বক্সার মাজহার হুসেনকে হারিয়েছেন তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাসিক মেয়রের সাথে শিরোপা বিজয়ী বক্সার উৎসবের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ১০:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪