Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৫ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ : বগুড়া-৬ আসনের পর এবার ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৭ আসনে জমা পড়া ১৭টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিধি মোতাবেক বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানসহ ১০ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তাছাড়া বিভিন্ন কারণে সাত জনের মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে প্রার্থীর নাম ঘোষণাকালে তারেক রহমানের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এর আগে আজ সকালে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। এই ঘোষণার ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে এই দু’টি আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল (৪ জানুয়ারি) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Update Time : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬