Dhaka ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

দুমকী উপজেলা, অসুস্থ গরুর মাংস বিক্রির করায় ২ জনকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি : অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তো ঘরের ব্যবসায়ী মো. রনি মৃধা (২৭) পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে (৫৬) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে।

পুলিশ ও প্রতক্ষদর্শীদের ভাষ্য, চামড়ার নিচে পোকা ধরে গেছে এবং হাঁটতে অক্ষম রুস্তুম আলী তালুকদারের এমন একটি অসুস্থ পশু ১০ হাজার টাকা মূল্যে ক্রয় করে আজ ভোরে জবাই করে গোস্ত বিক্রি করছিলেন ব্যবসায়ী রনি মৃধা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে গোস্তো জব্দ করে। এসময় পালিয়ে যায় রনি মৃধা। পরে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক জানান, অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দুমকী উপজেলা, অসুস্থ গরুর মাংস বিক্রির করায় ২ জনকে জরিমানা

Update Time : ১০:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫