Dhaka ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পাবনায় বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী হামলা: ছাত্রদল নেতাসহ আহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

মো: তৌফিকুর রহমান,সিনিয়র রিপোর্টার : পাবনার আমিনপুর থানার মাসুন্দিয়া বাজারে শনিবার (৫ এপ্রিল) এক ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুন্দিয়া বাজারে একটি দোকানের মেরামতের কাজ চলছিল। ওই সময়, চিহ্নিত চাঁদাবাজ তাইজাল তার সঙ্গীদের নিয়ে এসে দোকান মেরামতের কাজে বাধা দেয় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায়, তাইজাল ও তার সহযোগীরা ছাত্রদল নেতা গোলাম রসুল সোহানসহ আরও কয়েকজনের ওপর বর্বরোচিত হামলা চালায়, যার ফলে তারা গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় তাইজাল, তার চার ছেলে—কামরুল, লাল্টু, সোহাগ ও সাদ্দামসহ প্রায় ৩০ জনের একটি দল উপস্থিত ছিল। হামলায় গোলাম রসুল সোহান, তার ভাই সিয়াম, রাকিব, আমানুল্লা, আশিকসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তাইজাল দীর্ঘদিন ধরে মাসুন্দিয়া এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তার সঙ্গে কামরুল সহ আরও অনেক অজ্ঞাতনামা ব্যক্তির যোগসাজশ রয়েছে। তারা বিএনপির নাম ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানির মতো অপরাধমূলক কাজ করে। এই পরিস্থিতির কারণে, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ ঘটনার পর, মাসুন্দিয়া এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্ত তাইজাল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে, বিএনপির নাম ব্যবহার করে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন যে, পুলিশ দ্রুত ঘটনার তদন্ত করবে এবং দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পাবনায় বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী হামলা: ছাত্রদল নেতাসহ আহত ৩

Update Time : ০৫:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫